দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় চন্ডিপুলস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে দক্ষিণ সুরমা উপজেলার সাংবাদিকদের এক সভায় এই কমিটি গঠন করা হয়।
ঢাকা প্রতিদিনের সিলেটের ব্যুরো চীফ সাদিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও দৈনিক সিলেট এক্সপ্রেস ও সিলেটপ্রতিদিন২৪ডটকমের ষ্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় মুক্ত আলোচনার মাধ্যমে দৈনিক শুভ প্রতিদিনের ষ্টাফ রিপোর্টার মোঃ ইমাদ উদ্দিন নাসিরীকে আহবায়ক ও ঢাকা প্রতিদিনের সিলেটের ব্যুরো চীফ সাদিকুর রহমান চৌধুরী, দৈনিক বাংলাদেশের খবরের সিলেট প্রতিনিধি জুমান আহমদকে যুগ্ম আহবায়ক, দৈনিক সিলেট এক্সপ্রেস ও সিলেটপ্রতিদিন২৪ডটকমের ষ্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলামকে সদস্য সচিব, দৈনিক সিলেটের দিনরাতের ষ্টাফ রিপোর্টার মোঃ সানওয়ার আলী, দৈনিক বিজয়ের কন্ঠের ষ্টাফ রিপোর্টার মোঃ ইসমাইল আলী টিপু, দৈনিক সিলেট বাণীর বিশেষ প্রতিনিধি সৈয়দ এমরান ফয়সল, ডেইলি নিউজ মেইলের দক্ষিণ সুরমা প্রতিনিধি সাইফুল ইসলাম শফি, দৈনিক জনপ্রত্যাশার দক্ষিণ সুরমা প্রতিনিধি মোঃ আব্দুল আলিম সহ মোট ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
ব্রেকিং নিউজ
- ধুঁকছে দুর্গাপুরের নয়ন যোগী আশ্রম, অনিশ্চিত ১১২ অনাথ শিশুর ভবিষ্যৎ
- মানবিক সেতুবন্ধনের ৮ বছর: দুর্গাপুরে এসবি রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী
- জমি বিরোধের জেরে কাঁটার বেড়া, নেত্রকোনায় মাদরাসায় যেতে পারছে না শিক্ষার্থীরা
- ‘দুই পয়সার সাংবাদিক’: প্রতিবেদন প্রকাশের জেরে ক্ষোভ
- জল-কাদায় ঘেরা শৈশব, অকালেই খালি হচ্ছে মায়ের কোল: ৮ মাসে ৮২ প্রাণহানি
- অপার সম্ভাবনার দুর্গাপুর: প্রকৃতির অকৃপণ দান, চাই অবকাঠামো উন্নয়ন
- নেত্রকোনায় তরুণদের বোবা প্রতিবাদ: বিলুপ্ত নদীর স্মরণে তরুণেরা
- কলমাকান্দায় বাড়ির পাশের পুকুরেই নিভল শিশুর জীবনপ্রদীপ




