কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে মেজর (অব.) সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রিজনভ্যানে করে তাদের ওই কারাগারে নেওয়া হয়।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন।

এর আগে, গত ৩১ জানুয়ারি আলোচিত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে তাদের কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পরে বুধবার ওসি প্রদীপ ও লিয়াকতকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে পাঠানো হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের বহনকারী প্রিজনভ্যানটি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এসে পৌঁছায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version