রিয়াদ, ইবি প্রতিনিধি-
পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল বাতিল করেছে কর্তৃপক্ষ। তারা হলেন আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান রয়েল ও লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মনিরুল ইসলাম জয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ২৫৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী কোন শিক্ষার্থী পর পর দুই বর্ষের পরীক্ষায় অকৃতকার্য হলে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়। মেহেদী হাসান রয়েল তৃতীয় ও চতুর্থ বর্ষে এবং মনিরুল ইসলাম জয় প্রথম ও দ্বিতীয় বর্ষে অকৃতকার্য হওয়ায় বিধি অনুযায়ী তাদের ছাত্রত্ব বাতিল করা হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের ১২২ তম একাডেমিক কাউন্সিলের সভায় তাদের ছাত্রত্ব বাতিলের জন্য সুপারিশ করা হয়। পরে সিন্ডিকেট সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে বিধি অনুযায়ী তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

সিন্ডিকেট সভায় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ অন্য সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আবাসিক হলের সাবসিডি শিক্ষার্থীপ্রতি ২০ টাকা ও মেধাবৃত্তির টাকা ৫০শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version