তুষার ঝড়ে দক্ষিণ-পশ্চিমের টেক্সাস থেকে সুদূর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেইন পর্যন্ত অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা।

আবহাওয়া অফিস জানায় মধ্য-পশ্চিমাঞ্চলীয় এবং দক্ষিণের যে রাজ্যগুলোতে তাপমাত্রা গড়ে অন্তত ২০ থেকে ৪০ ডিগ্রি হবে বলে ধারণা করা হচ্ছিল সে অঞ্চলগুলোতে তুষারপাত, শিলাবৃষ্টি এবং হিমায়িত বৃষ্টি হচ্ছে।টেক্সাস থেকে পেনসিলভেনিয়া পর্যন্ত প্রচুর বরফ জমার আশঙ্কা রয়েছে।

দেশব্যাপী বিদ্যুৎশক্তি পাওয়ারআউটেজ ইউএস জানিয়েছে যে, বরফ জমে থাকার কারণে টেনেসিতে ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ, টেক্সাসে ৭০ হাজার এবং আরাকানসাসে ২৪ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।দেশব্যাপী বিমান চলাচলের ক্ষেত্রেও ঝড়ের প্রভাব পড়েছে। এয়ার ট্রাফিক মনিটরিং ওয়েবসাইট ৫ হাজার ৫০০ ফ্লাইট বাতিল এবং ৩ হাজার ৩০০ ফ্লাইট বিলম্বের রিপোর্ট করেছে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version