আরিফুর রহমান, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে থানা পুলিশ।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে থানা চত্বরে কম্বল বিতরণ করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)প্রশান্ত কুমার দে , থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, থানা পুলিশের পক্ষ থেকে শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।



