টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিচলনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর ই-নামজারী ও ভূমি সেবা বিষয়ক বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ৩দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে উপজেলার সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের কারিগরি সহায়তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ এ কর্মশালার আয়োজন হয়।
এ সময় অনলাইনে ই-নামজারি ও ভূমি সেবা বিষয়ে অবহিতকরন কর্মশালার দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, সহকারী কমিশনার ভূমি মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর , এলজিডি অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত তরুন কুমার সাহা, ভূমি অফিসের প্রধান সহকারি প্রদ্বিপ কুমার সাহা, সার্ভেয়ার আইয়ুব আলীসহ ভূমি অফিসের সকল কর্মচারিবৃন্দ। প্রশিক্ষণে শিক্ষক, সাংবাদিক, ইমাম সহ ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেন।
ব্রেকিং নিউজ
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- গাইবান্ধায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার- ৫
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা
- নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো
- জাতিসংঘের মঞ্চে শিবগঞ্জের সাইমুম পারভেজ, অভিন্ন পানির ন্যায্য অধিকারে বাংলাদেশের বার্তা




