সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার টানমেউহারী গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন ও স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত স্ত্রীর নাম স্বাধীন আক্তার (৫০) ও স্বামী বাচ্চু মিয়া (৫৭)। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। স্বামী বাচ্চু মিয়া জুয়া খেলার অভ্যাস ছিলো। গতকাল রাতের খাবার খেয়ে স্বামী স্ত্রী উভয়েই বসত ঘরে শোয়ে থাকেন। আজ বিকেল পর্যন্ত তারা ঘুম থেকে জেগে না ওঠায় পরিবারের লোকজন ঘরের বেড়ার ফাকে উকি দিয়ে দেখেন বাচ্চুর মিয়ার ঝুলন্ত লাশ ও রুমের এক কোনে স্বাধীন আক্তারের মরদেহ পড়ে থাকতে। বিষয়টি ধর্মপাশা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেংগে লাশ উদ্ধার প্রক্রিয়া শুরু করে। পুলিশ সুপার মো মিজানুর রহমান বলেন পারিবারিক কলহের জের ধরে স্বামী ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে খুন করার পর স্বামী আত্মহনন করে। দূর্গম এলাকায় পুলিশ গিয়ে লাশ উদ্ধারের কাজ করছে। আগামীকাল ময়না তদন্তের জন্য মরদেহ গুলো সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version