জয়পুরহাটে র্যাবের অভিযানে ধর্ষণ মামলার এজাহার ভ‚ক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে জেলা সদরের বাটার মোড় এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- জেলার আর্দশপাড়া গ্রামের মৃত দুলাল হোসেনের পুত্র রব্বানী (২২), ও একই জেলার শেমপুর গ্রামের মতিয়ার হোসেনের পুত্র মোঃ মমিন (২০)। র্যাব জানায়, তারা জয়পুরহাট সদর থানার মামলায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ ধারায় ধর্ষন মামলার এজাহার নামীয় আসামী। যার মামলা নং-১৭।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির জানান, ২০২১ সালের ২৯ ডিসেম্বর ভূক্তভোগীকে জোর করে তাদের বাড়ীতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই ঘটনার ভিত্তিতে গত ১১ জানুয়ারি ২০২২ ইং তারিখে জয়পুরহাট থানায় একটি মামলা করে এবং উক্ত মামলার ০২ (দুই) জন আসামীকে একদিনের মধ্যেই গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ গ্রেফতার ৪: মামা-ভাগ্নি আটক
- পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ ২ চোরাকারবারি গ্রেফতার
- মদনে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে
- সাইবার স্পেসে অপপ্রচার রুখতে কঠোর পুলিশ, যৌক্তিক সমালোচনায় বাধা নেই: ময়মনসিংহের ডিআইজি
- ডিসি-জনতা এক কাতারে, ডেঙ্গু প্রতিরোধে নেত্রকোনায় সামাজিক জাগরণ
- দুর্গাপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা, দল থেকে বহিষ্কার
- সংগঠনই সাহিত্যিকের কণ্ঠস্বর, তবে রুখতে হবে সাংস্কৃতিক মাফিয়াদের দৌরাত্ম্য
- রাতের আঁধারে বস্তা ফেলে পালালো দুর্বৃত্তরা, মোহনগঞ্জে ১১ বস্তা চাল উদ্ধার




