মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে ২০৫ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত উজ্জল বেপারী(৩৮) ও বোরহান বেপারী(৩১) কালকিনি পৌর এলাকার লক্ষিপুর পখিরা গ্রামের সিরাজ বেপারী ছেলে এবং আব্দুল মান্নান শিকদার(৩০) একেই গ্রামের ইসলাম শিকদারের ছেলে।

আজ বুধবার (জানুয়ারি-১২) দুপুরে এ তথ্য নিশ্চিত করে কালকিনি থানা পুলিশ।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার এসআই ইসাহাক আলী ও সোহাগ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার লক্ষিপুর পখিরা গ্রামের তিন রাস্তার মোড় থেকে ইয়াবা বিক্রিকালে তাদের তিনজনকে হাতেনাতে আটক করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে। আজ দুপুরে তাদেরকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version