প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে নাজেহাল গোটা বিশ্ব। বিশেষ করে ইউরোপ ও আমেরিকা এখন কাঁপছে ওমিক্রন জ্বরে। এর মাঝে সুখবর জানালো করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক। ওমিক্রনকে লক্ষ্য করে আগামী মার্চের মধ্যে ভ্যাকসিন প্রস্তুতের আশা ব্যক্ত করছে কোম্পানিটি।

স্থানীয় সময় সোমবার ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বৌরলা সিএনবিসিকে দেওয়া সাক্ষাতকারে বলেন, অনেক দেশের আগ্রহের কারণে ফাইজার এরই মধ্যে কিছু ডোজ প্রস্তুত করছে।

তিনি বলেন, এই ভ্যাকসিন মার্চের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। তবে তিনি আরও বলেন, আমাদের এটির আদৌ প্রয়োজন হবে কিনা আমি জানি না। বৌরলা বলেন, আমি জানি না যদি এটি প্রস্তুত হয় তাহলে এটি কীভাবে ব্যবহার করা হবে।

ফাইজার প্রধান বলেন, বিদ্যমান দুটি ভ্যাকসিন ডোজ এবং একটি বুস্টার ডোজ ওমিক্রন থেকে স্বাস্থ্যগত গুরুতর প্রভাবের বিরুদ্ধে ‘যুক্তিসঙ্গত’ সুরক্ষা প্রদান করেছে।

কিন্তু অতিসংক্রামক ধরন ওমিক্রন যেহেতু ছড়িয়ে পড়ছে দ্রুত সেকারণে শুধু এটিকে লক্ষ্য করে বানানো ভ্যাকসিন নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করবে। যদিও ওমিক্রনের লক্ষণ প্রকাশ খুব কম বা মৃদু উপসর্গ রয়েছে। সূত্র: এএফপি, এনডিটিভি

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version