মোঃ বাবুল হোসেন, পাঁচবিবিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে দিন দুপুরে ঘরের তালা ভেঙ্গে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক মিন্নুরের বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা দেড় লক্ষাধিক নগদ টাকা ও একটির স্বর্নের চেইন নিয়ে গেছে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
আবু বক্কর ছিদ্দিক মিন্নুর জানান, দুপুরে বাড়ীর বাহিরে তালা লাগিয়ে জয়পুরহাট ডাক্তারের নিকট যাই। ফিরে এসে দেখি বারান্দা ও ঘরের তালা ভাঙ্গা। ভিতরে আলমারির আসবাবপত্র এলোমেলো এবং আলমারিতে রাখা টাকা ও একটি স্বর্নের চেইন নেই।
এবিষয়ে থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, বিষয়টি শুনেছি। চোর সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
ব্রেকিং নিউজ
- ‘আপা আসবে দেশ হাসবে’ স্লোগানে আগুন: সাবেক এমপিসহ ১২১ জনের নামে মামলা
- কলমাকান্দায় জমজমাট ফুটবল ফাইনাল: চ্যাম্পিয়ন কান্দাপাড়া ব্ল্যাক টাইগার
- নেত্রকোনায় বিতর্কিত ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
- কেন্দুয়ায় সিএনজিতে অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২
- ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত
- প্যাকিং মেশিনের ঘোষণায় সিগারেট তৈরির মেশিন আমদানি
- আইডিয়াল স্কুলের আড়ালে নিয়মবহির্ভূত মাদ্রাসা পরিচালনার অভিযোগ
- রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর


