স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপুর কর্মী সমর্থকদের হামলায় সারুটিয়া ইউনিয়নে ৪ খুনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ী নতুন বাজারে সাধারণ জনগণের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাজার মালিক সমিতির সাধারন সম্পাদক আমজাদ হোসেন, ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী। মানববন্ধন পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান। জনাকীর্ণ মানববন্ধনে বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানান। গত ৫ জানুয়ারী ইউনিয়ন নির্বাচনের পূর্বে স্বতন্ত্র প্রার্থী স.ম জুলফিকার কায়সার টিপুসহ একাধিক হত্যা মামলায় অন্তত দুই শতাধিক কর্মী সমর্থকের বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়েছে। মাত্র দুইজন ছাড়া অদ্যবধি উল্লেখযোগ্য কোন আসামী গ্রেফতার না হওয়ায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- জুমার দিনের একটি সুন্দর শিক্ষা
- সিগারেট না পেয়ে দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশের হাতে বন্দি অভিযুক্ত
- ১০ হাজার টাকায় শুরু, এখন ৩২ জনের কর্মসংস্থান
- শৈশবের উচ্ছ্বাসে আর শৃঙ্খলার দীক্ষায় জামালপুরে শুরু হলো কাব ক্যাম্পুরী
- ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
- কেন্দুয়ার সাহিদপুর বাজারে রাতের বর্বরতা: দগ্ধ দোকানির আর্তনাদ
- যুক্তরাষ্ট্রের ২০২৭ ভিসা বুলিটিন: কারও স্বস্তি, কারও অপেক্ষা বাড়ল
- যে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেওয়া হবে: ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি


