বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২’ উপলক্ষে আজ সোমবার ভোর চারটা থেকে দুপুর একটা পর্যন্ত হাতিরঝিল বন্ধ থাকবে। তাই হাতিরঝিল এলাকায় যানবাহন চালকদের বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এদিন এই কারণে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ডাইভারশন করা হয়েছে। রেইনবো ক্রসিং নিয়ে যে সমস্ত যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তারা মগবাজার, মৌচাক হয়ে যাবেন।

রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যে সমস্ত গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তারা গুলশান বাড্ডা লিংক রোড হয়ে যাবেন।

পুলিশ প্লাজা হয়ে যে সমস্ত গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তারা পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাবেন।

এছাড়া সকাল সাড়ে ৫টায় ম্যারাথন দলটি আর্মি স্টেডিয়াম হতে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকবে।

ডিএমপির ট্রাফিক বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২ চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version