টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে পিকাপভ্যান এবং সিএনজি মুখোমুখি সংর্ঘষে নিহত হয়েছেন ৩ জন, আহত হয়েছেন ২ জন।

মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, সকালে মধুপুর থেকে একটি যাত্রীবাহী সিএনজি শেরপুরের দিকে যাচ্ছিলো। মধুপুরের রূপালী ফিলিং স্টেশনের কাছে পৌছলে, ধনবাড়ীর দিক থেকে আসা একটি পিকাপভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৫ যাত্রীর মধ্যে ৩ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে, মধুপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত ২ জন কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এছাড়াও নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনেন। পরিচয় নিশ্চিত হয়ে, নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নিহতরা হলেন- শেরপুর জেলার শ্রীবরদ্রী উপজেলার শ্রীবরদ্রী গ্রামের মিনারের ছেলে রাসেল ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মেরুর চর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শারমিন ও তার ৩ বছরের শিশু কন্যা সোহাগী ।
আহতরা হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাসিন্দা রেহেনা, অপরজনের নাম পরিচয় এখনো জানাযায়নি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version