মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে খাদিজা বেগম(২৫) নামে এক গৃহবধু আত্নহত্যা করেছে।

শুক্রবার (জানুয়ারি-৬) সকালে উপজেলার সিডিখান এলাকা থেকে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত গৃহবধু উপজেলার সিডিখান এলাকার নতুন চরদৌলতখান গ্রামের হাসান খানের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, গৃহবধু খাদিজা বেগমের সঙ্গে তার স্বামী হাসান খানের পারিবারিক বিষয় নিয়ে মোবাইলে বাকবিতন্ডা হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে খাদিজা অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ খাদিজার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল জানান, খাদিজার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version