গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের লিপুস ক্যান্টিন থেকে আনন্দ র্যালি শুরু করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে র্যালিটি প্রধান ফটক সংলগ্ন শেখ হাসিনা চত্বরের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে দুপুর সাড়ে ১২ টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এসময় শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তারা শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে কেক কাটেন। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বশেমুরবিপ্রবির হল চত্বরে, ক্যালিফোর্নিয়া রোডে ‘স্ট্রিট শো’ আয়োজন করছে হল ছাত্রলীগ।
ব্রেকিং নিউজ
- মায়ের কাজ করার ফাঁকেই পুকুরে চলে যায় তাসকিন, অতঃপর মৃত্যু
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্রাজিলের সাথে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক জোরদার চান হুমায়ুন কবির
- আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর


