মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (জানুয়ারি-৩) বিকেল ৪টা পর্যন্ত শেষ দিনে এ মনোনয়নগুলো দেন প্রার্থীরা। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা নির্বাচন অফিসে ২টি ও রাজৈর উপজেলা নির্বাচন অফিসে ১টি মনোনয়ন জমা দেওয়া হয়। এদের মধ্যে রেজাউল করিম শাহিন চৌধুরী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং হাজী মহাসিন মিয়া ও এম.এম নিজাম উদ্দিন মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেন। তবে এর আগেও নৌকার বিপক্ষে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন মহাসিন মিয়া। রাজৈর উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ৬ জানুয়ারী। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারী। এবং ২৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে
ব্রেকিং নিউজ
- ইয়াবা উদ্ধার ও ওয়ারেন্ট তামিল: মদনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫
- কলমাকান্দায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- জামালপুর সদরে আর্থিক সহায়তা প্রদান ও সম্প্রীতির ‘মিলি ভাত’ আয়োজন
- কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালত: মাদক সেবন ও সরকারি কাজে বাধায় ৩ জনের জেল
- টঙ্ক আন্দোলনের নেতাকে স্মরণ: নেত্রকোনায় মণি সিংহ মেলা শুরু ৩১ ডিসেম্বর
- সাংবাদিক মুজীবুর রহমান খাঁর ১১৬তম জন্মবার্ষিকী আগামীকাল
- প্রচার নয়, মানবসেবাই লক্ষ্য—‘মানবিক হারুন’
- জীবনের নতুন গতি পেলেন জামালপুরের ৫০ প্রতিবন্ধী মানুষ


