সিলেট নগরীর জল্লারপাড় এলাকায় খুন হওয়া কিশোর আরমান হোসেন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ সোমবার এলাকাবাসীর উদ্যোগে নগরীর জল্লাড়পাড় পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা আরমান হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা নিহত আরমান হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত সকল খুনীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। মানববন্ধনে এলাকার সর্বস্তরের বাসিন্দারা উপস্থিত ছিলেন। মানববন্ধনে এ সময় নিহত আরমান হোসেনের পিতা, মাতা এবং আত্মীয়স্বজনরা ও উপস্থিত ছিলেন। মানববন্ধনে নিহত আরমান হোসেনের পিতা আবুল কালাম আজাদ অশ্রুসিক্ত হয়ে তার সন্তান হত্যার বিচার চান সেই সাথে সবাইকে তাদের পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত আরমানের পিতা আবুল কালাম আজাদ, মাতা স্বপ্না বেগম,যুবনেতা গৌরাঙ্গ চন্দ, আহবাব মিয়া, সজল দাস অনিক, জাকারিয়া আহমেদ, জায়েদ আহমেদ, নজরুল ইসলাম, নূরউদ্দিন আহমেদ, রুবেল আহমেদ, বাপ্পা চন্দ, জুবেল আহমেদ জিসান, সোহেল আহমেদ, মিথুন রায়, সৈয়দ আরিফ, অমিত দাশ, শিবু দাস, বোরহান, তারিফ আহমেদ, বাপ্পা চন্দ প্রমুখ,মানববন্ধনে এলাকার সর্বস্তরের বাসিন্দারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৩০ শে ডিসেম্বর মধ্যরাতে সিলেট নগরীর জল্লারপাড় ওয়াকওয়েতে জামতলার বাসিন্দা আবুল কালাম আজাদের বড় ছেলে আরমান হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়।
ব্রেকিং নিউজ
- ‘জুলাই চেতনায় গড়বো দেশ’: নেত্রকোনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- অবৈধ বালু তুলতে গিয়ে কলমাকান্দায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- মদনে ইয়াবাসহ তরুণ গ্রেফতার, পালিয়েছে সাদ্দাম
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ‘বিএনপি নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
- জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর


