তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জানুয়ারি) উপজেলার কামদিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের চুঙ্গুরা আদিবাসী পল্লী থেকে তাদের লাশ পাওয়া যায়। স্থানীয়রা জানায়, তারা দুজন স্বামী-স্ত্রী। দুজনের নাম অনিল মরমু (৪০) এবং সুমি হিমরন। অনিল মরমু চুঙ্গুরা আদিবাসী পল্লীর মৃত হিরণ মরমুর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, ‘সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে অনিল মরমুর মৃতদেহ শয়ন ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়। ঘরটির বারান্দায় একটি খাটের ওপর তার স্ত্রী সুমির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের সহযোগিতায় অনিলের মৃতদেহ নামানো হয়। সুমি হিমরনের মুখ দিয়ে দুর্ঘন্ধযুক্ত সাদা ফেনা গড়িয়ে নেমে যেতে দেখা গিয়েছে। তবে কি কারণে তাদের এমন মৃত্যু তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ মামলার বিষয়টি প্রক্রিয়ায় রয়েছে বলেও তিনি জানান। স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ব্রেকিং নিউজ
- মায়ের কাজ করার ফাঁকেই পুকুরে চলে যায় তাসকিন, অতঃপর মৃত্যু
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্রাজিলের সাথে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক জোরদার চান হুমায়ুন কবির
- আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর




