সিলেট নগরীর ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মানবিক টিম সিলেটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার(৩জানুয়ারি) দুপুর ২টায় ইউসেপ সিলেট রিজিওন এ সুবিধা বঞ্চিতা ছাত্রছাত্রীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে গত শনিবার ওসমানী হাসপাতালে গভীর রাতে অসুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে মানবিক টিম সিলেট। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের সেন্টাল ইনচার্জ এস এম আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস শাখার নায়েক ও মানবিক টিমের প্রধান সমন্বয় মো.সফি আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সজিব কর্পোরেট গ্রুপের জোনাল ইনচার্জ আরিফুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.শাহ আলম, বিদ্যুৎ কুমার তালুকদার, কৃষ্ণ চন্দ্র দেব, আমেনা বেগম, জান্নাত বেগম, লুবনা আক্তার, দিরাজ রায়। এছাড়াও মানবিক টিম সিলেটের সদস্য রবিউল ইসলাম রবি, ফাইজা রাফা, শুভাকাঙ্ক্ষী ফাহাদ চৌধুরী, রিপন চৌধুরী, বাবলু আহমেদ, তাহমিদা ওয়াহিদা জান্নাত।
ব্রেকিং নিউজ
- মায়ের কাজ করার ফাঁকেই পুকুরে চলে যায় তাসকিন, অতঃপর মৃত্যু
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্রাজিলের সাথে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক জোরদার চান হুমায়ুন কবির
- আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর




