দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ উপলক্ষে নেত্রকোনার বারহাট্টায় দুঃস্থ, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৮ মার্চ) সকালের দিকে উপজেলার আসমা ইউনিয়নে দুইশো জন নিম্ন আয়ের মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা সানোয়ার হোসাইন খানের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে এই মহতী উদ্যোগ গ্রহণ করে আসমা ইউনিয়ন জামায়াতে ইসলামী। স্থানীয় মনাষ বাজারের মনাষ কে. বি. ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠানের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, দুস্থ মানুষেরা যেন পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য প্রতিটি উপহারের প্যাকেটে সেমাই, চিনি, সয়াবিন তেল, সাবান, আলু এবং পেঁয়াজ সরবরাহ করা হয়েছে।

দ্রব্যমূল্য বৃদ্ধির সময়ে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় এসব সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপকারভোগীরা। ঈদ সামগ্রী হাতে পেয়ে বেশ কয়েকজন আবেজড়িত কণ্ঠে জানান, এ সহায়তা তাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে যাদের অভাবের কারণে ঈদে সামান্য কেনাকাটা করার সামর্থ্য নেই, তাদের জন্য এটি অনেক বড় একটি সাহায্য।

আসমা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আলাউদ্দিন মিল্টনের সভাপতিত্বে এবং বর্তমান সভাপতি আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মো. বদরুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা জামায়াতের আমীর ডা. নাজমুল হক।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. আব্দুল বাসির খান। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক ও ধর্মীয় দায়িত্ব। ঈদের আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুবিধা বঞ্চিতদের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

এই সম্পূর্ণ আয়োজনের অর্থায়নকারী, গাজীপুর মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাবেক বায়তুলমাল সম্পাদক সানোয়ার হোসাইন খান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, য়আমি এবং আমার পরিবার দীর্ঘ দিন ধরেই এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। তারই অংশ হিসেবে নিজ এলাকার খেটে খাওয়া মানুষের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে এই আয়োজন। জামায়াতে ইসলামীর মাধ্যমে এই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি।”

ভবিষ্যতেও দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও স্থানীয় নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version