মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার সকালে শিকারমঙ্গল সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী ফিরোজ মাহমুদ বুলু বেপারীর নিজ বাসভবনে নানা সামাজিক কাজের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়। পরে স্থানীয় মসজিদ মাদরাসার ছাত্রদের মাঝে ৫০ খানা কোরআন শরীফ, ৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও উপজেলার ১৩ টি ইউনিয়নের শীতার্তদের মাঝে ২০০০ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও কালকিনি মাদরাসায় একটি শব্দযন্ত্র উপহার প্রদান করা হয়। কালকিনি পৌরসভার কাউন্সিলর ও অত্র সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান, কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল, সংগঠনের সভাপতি বিএম রাজিব, উপদেষ্টা হাসিবুল ইসলাম হাসান, সদস্য মুখর হাসান ও অন্যান্যরা। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। উল্লেখ্য, শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন ২০২১ সালে ৩৫টি সামাজিক কাজ করছেন। এর মধ্যে মসজিদ মাদরাসা ও এতিম অসহায়দের নিয়েই বেশি।
ব্রেকিং নিউজ
- শহীদদের আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে: কলমাকান্দায় বক্তারা
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কলমাকান্দায় বৃক্ষরোপণ
- জামালপুরে নানা কর্মসূচিতে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালিত
- ‘জুলাই চেতনায় গড়বো দেশ’: নেত্রকোনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- অবৈধ বালু তুলতে গিয়ে কলমাকান্দায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- মদনে ইয়াবাসহ তরুণ গ্রেফতার, পালিয়েছে সাদ্দাম
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী



