মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট চলছেই। সারাবিশ্বে এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা ২৯ কোটি ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (রবিবার) শনাক্ত হয়েছে ৮ লাখ ২৩ হাজার ৬১২ জন।

এছাড়া, এদিন এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন মৃত্যু রেকর্ড হয়েছে দুই হাজার ৯৫২ জনের।

স্বাস্থ্যবিদদের আশঙ্কা, প্রাণঘাতী এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণেই জ্যামিতিক হারে বাড়ছে সংক্রমণ।

এদিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ এক লাখ ৮৫ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস। দেশটিতে রবিবার প্রাণ মারা যায় ১৬২ জন। পরের অবস্থানেই রয়েছে ব্রিটেন, দেশটিতে এক লাখ ৩৭ হাজারের ওপর সংক্রমণ শনাক্ত হয় এদিন। ফ্রান্সেও নমুনা পরীক্ষায় অর্ধ-লক্ষের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসটি।

তবে প্রাণহানির দিক থেকে শীর্ষ অবস্থানে ছিল রাশিয়া। রবিবার দেশটিতে করোনায় মৃত্যুবরণ করেন ৮১১ জন। সারাবিশ্বে মোট ৫৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন মহামারীতে।

এদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে দেশটির শীর্ষ স্বাস্থ্যবিদ ড. অ্যান্থনি ফাউচি বলছেন, করোনাভাইরাসে অনেকটাই কমে এসেছে প্রাণহানি। মূল কারণ, জোরালো টিকাদান কর্মসূচি। তবে খুব সতর্ক থাকতে হবে। নতুবা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়ে হাসপাতালে বাড়বে রোগী ভর্তির পরিমাণ। সে কারণেই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর বাড়তি চাপ নিয়ে আমরা চিন্তিত।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version