নিজস্ব প্রতিনিধিঃ
ইংরেজি নববর্ষ ২০২২ উপলক্ষ্যে চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির সদস্যবৃন্দ ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা জানিয়েছেন, অতীতের গ্লানিকে মুছে দিয়ে,নতুন বছর শুরু হোক নতুন আঙ্গিকে।
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল,সুখ,শান্তি ও সমৃদ্ধি।
সেই সাথে সংগঠনের দায়িত্বশীল সদস্যরা জানিয়েছেন, অতীতের ভূলত্রুতিগুলোকে ভূলে গিয়ে সংগঠনটি সিনিয়র এবং জুনিয়রদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে চীনে অধ্যয়নরত শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী, চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও চীন থেকে ডিগ্রী নেওয়া সদস্যদের কল্যাণার্থে নিরলসভাবে কাজ করে যাবে।
সংগঠনটির সভাপতি ও চীনের বেইজিংয়ে রিসার্স ইনস্টিটিউটে এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মোঃ রাসেল আহম্মেদ এবং সাধারণ সম্পাদক ও চীনের আনহুইয়ে বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত রুবায়েত আফসান রাফি দ্যা মেইল বিডির প্রতিনিধিকে জানিয়েছেন, ২০২১ইং এ চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সংগঠনটি এক ঝাঁক মেধাবী তরুণ এবং দক্ষ ও অভিজ্ঞ উপদেষ্টাদের সমন্বয়ে শিক্ষার্থীদের শিক্ষা, রিসার্স, স্কলারশিপ প্রাপ্তি এবং আত্ননির্ভরশীল করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।আগামী দিনে সংগঠনটি শিক্ষার্থী, প্রফেশনাল ও সাধারণ মানুষদের কল্যাণে বৃহত আকারে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
ব্রেকিং নিউজ
- জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
- নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক জার্নাল ‘Sphaira’-এর আত্মপ্রকাশ ও বুদ্ধিবৃত্তিক আড্ডা
- মদনে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
- জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: ৩ যুবকের মৃত্যুদণ্ড, ১ জন খালাস
- কলমাকান্দায় ভারতীয় পণ্য ছাড়াতে ঘুষের দর কষাকষি: এসআই ক্লোজড, ওসি বদলি
- ‘অপরাধী যেই হোক ছাড় নেই’- নেত্রকোনার পুলিশ সুপার
- শিশু ধর্ষণের তথ্য প্রকাশ করায় প্রাণনাশের হুমকি, মদন থানায় জিডি চিকিৎসকের
- মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জালসহ আটক ২, থানায় মামলা



