রবিবার, সেপ্টেম্বর ২৭

কে. এম. সাখাওয়াত হো‌সেন (স্টাফ রি‌পোর্টার) : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার বাউশাম এলাকা হতে ৩১ লক্ষ ৮৯ হাজার পাঁচশ’ টাকা মূল্যমানের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে- তিন হাজার ছয়শ’ পিস ডার্ক ফ্যান্টাসি বিস্কুট, আট হাজার একশ’ পিস স্কীন শাইন ক্রীম, তিন হাজার দেড়শ’ পিস কিটকাট চকলেট ও ৫২০ পিস ডার্ক চকলেট। জব্দকৃত এসব চোরাচালানী পণ্য জেলা কাষ্টমস অফিসে জমা দেওয়া হবে। তবে এ অভিযানে কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার (১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, কলমাকান্দার খারনৈই বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) হাবিলদার মো. শামসুর রহমানের নেতৃত্বে আট সদস্যের টহল দল দায়িত্ব পালন করছিল। নিজস্ব গোয়েন্দা তথ্যে সীমান্ত পিলার ১১৭৮ হতে আনুমানিক দুই কি.মি. বাংলাদেশে অভ্যন্তরে বাউশাম নাম স্থানে ফাঁদ পেতে থাকে। শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে ভারতের দিক হতে মালামাল নিয়ে চোরাকারবারীদের আসতে দেখে টহলদলটি।

এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে ওই স্থান হতে ৩১ লক্ষ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যমানের ভারতীয় পণ্য জব্দ করে টহলদলটি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version