নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় ফাতেমা আক্তার প্রাপ্তি (১৬) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রাপ্তি উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া গ্রামের নাজমুল হাসান রিকাবদারের মেয়ে। সে শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ব্যবসা শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
তার বাবা নাজমুল হাসান রিকাবদার বলেন, ‌‘আমার একটিমাত্র মেয়ে আর একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে। প্রাপ্তি লেখাপড়ায় খুবই মনোযোগী ও মেধাবী ছিল। সে এসএসসি পরীক্ষা দিয়ে আমাকে বলেছিল জিপিএ-৫ পাবে। আজ সকালে রেজাল্ট ঘোষণার পর আমাকে ফোন দিয়ে জানায় জিপিএ ৪.৭২ পেয়েছে। রেজাল্ট পাওয়ার পর থেকেই তার মন খারাপ ছিল। জিপিএ-৫ না পাওয়ার কষ্টে দুপুরে সে তার নিজের রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।’

মাছিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার কালা মিয়া বলেন, ‘প্রাপ্তি খুবই মেধাবী ছাত্রী ছিল। সে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাবে সবার আশা ছিল। কিন্তু আজকে জিপিএ-৫ না পাওয়ায় সে মনঃকষ্টে আত্মহত্যা করেছে। ওর মতো মেধাবী শিক্ষার্থীর অকাল প্রয়াণ মেনে নিতে আমাদের কষ্ট হচ্ছে।’

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘ছাত্রীর আত্মহত্যার বিষয়টি পরিবারের পক্ষ থেকে এখনো আমাদের জানায়নি। আমরা এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version