ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দ্বিতীয়বারের মত এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত এ ফলাফলে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। আর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম স্বাক্ষরিত ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ১ লাখ ৩০ হাজার ৮৬৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ২৭ হাজার ৬১৮ জন। ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৯০ শতাংশ, মানবিক বিভাগে ৯৭ দশমিক ৮৮ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৭০ শতাংশ।

পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৬৪ হাজার ৭৫৩ জন, পাসের হার ৯৬ দশমিক ৮১ শতাংশ। পাস করা ছাত্রীর সংখ্যা ৬২ হাজার ৮৬৫ জন, পাসের হার ৯৮ দশমিক ২৭ শতাংশ। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১০ হাজার ৯২ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ৪ হাজার ৩৮৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৫ হাজার ৭০৭ জন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version