রবিবার, সেপ্টেম্বর ২০

দিনাজপুরে একমাত্র ছেলের মৃত্যুর সংবাদ জেনে পিতারও মৃত্যু হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কলেজ পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে বীরগঞ্জ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌরসভার ১নং ওয়ার্ড এর কলেজপাড়া এলাকার মো: আমজাদ হোসেনের একমাত্র ছেলে এবং বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলামের ভাতিজা ইমরান তানিম (২৯) মৃত্যুবরণ করেন।

একমাত্র ছেলের মৃত্যুর সংবাদ জেনে শোকে কাতর পিতা আমজাদ হোসেন (৬৮) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ফলে আত্মীয় স্বজনেরা তাকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। পরে আমজাদ হোসেন আজ দুপুর সোয়া একটায় মৃত্যুবরণ করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version