জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের চাপায় আব্দুল মোমিন (৩৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছে। এসময় জয়নুল (৪৫) নামের অপর একজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বাগজানা বাস ষ্ট্যান্ড এলাকায়। নিহত আব্দলু মোমিন উপজেলার রামভদ্রপুরের ত্রিপুরা গ্রামের ইউসুব আলীর পুত্র এবং আহত জয়নুল উপজেলার নন্দইল গ্রামের মৃত রমজান আলীর পুত্র ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হিলি অভিমুখী বগুড়া-ট ১১-০০৭২ একটি খালি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বাগজানা বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তার পার্শ্বে মোটর সাইকেল মেকানিক্স এর দোকানের সামনে দাড়িয়ে থাকা ২ জন ব্যক্তিকে চাপা দেয়। এতে গুরুতর আহত মমিন ও জয়নুলকে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাবার পথে পথি মধ্যে আঃ মোমিনের মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার এস আই মেহেদী হাসান। অপর আহত ব্যক্তি এবারের ইউপি নির্বাচনের প্রার্থী জয়নুল এর অবস্থাও আশঙ্কা জনক বলে জানা গেছে। পরে ঘটনা স্থলে পাঁচবিবি থানা পুলিশ ট্রাক টি উদ্ধার করে থানায় নিয়ে যায়
ব্রেকিং নিউজ
- জুমার দিনের একটি সুন্দর শিক্ষা
- সিগারেট না পেয়ে দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশের হাতে বন্দি অভিযুক্ত
- ১০ হাজার টাকায় শুরু, এখন ৩২ জনের কর্মসংস্থান
- শৈশবের উচ্ছ্বাসে আর শৃঙ্খলার দীক্ষায় জামালপুরে শুরু হলো কাব ক্যাম্পুরী
- ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
- কেন্দুয়ার সাহিদপুর বাজারে রাতের বর্বরতা: দগ্ধ দোকানির আর্তনাদ
- যুক্তরাষ্ট্রের ২০২৭ ভিসা বুলিটিন: কারও স্বস্তি, কারও অপেক্ষা বাড়ল
- যে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেওয়া হবে: ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি




