বছরের শেষ সময়ে করোনার তাণ্ডব আরও বাড়িয়েছে নতুন ধরন ওমিক্রন। এতে ব্যাপক প্রভাব পড়েছে বিমান পরিষেবায়।

সূত্রের খবর, ওমিক্রনের প্রভাবে গত শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এতে ব্যাপক সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা।

বড়দিনের মৌসুম চলছে। সামনেই নতুন বছর। ফলে অনেকেই ছুটি কাটাতে গেছেন বিভিন্ন জায়গায়। কিন্তু ওমিক্রনের সংক্রমণের বিষয়টি নিয়ে যে উদ্বেগ ছড়িয়েছে তাতে বহু দেশ বিমান পরিষেবার ক্ষেত্রে কড়াকড়ি পদক্ষেপ নেওয়া শুরু করেছে। যার কারণে সোমবারই বিশ্বজুড়ে বাতিল হয়েছে তিন হাজার ফ্লাইট। মঙ্গলবার আরও এক হাজার ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ার।

ফ্লাইটওয়্যার জানাচ্ছে, চীনের দুটি বিমান সংস্থা সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ৪২৩টি ফ্লাইট বাতিল করেছে সোমবার। ১৯৮টি ফ্লাইট বাতিল করেছে এয়ার চায়না। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে ৯৩টি, আমেরিকা এয়ারলাইন্স ৮২, ডেল্টা এয়ারলাইন্স ৭৩ এবং জেট ব্লু ৬৬টি ফ্লাইট বাতিল করেছে। শুধু তাই নয়, বিশ্বজুড়ে ৮ হাজার ৪৭২টি ফ্লাইট দেরিতে উড়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version