মহিউদ্দিনকে সভাপতি এবং অর্ণক দাস গুপ্তকে সাধারণ সম্পাদক করে ঘোষিত হলো মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের ২০২১-২০২২ মেয়াদের কমিটি। সদ্যবিদায়ী সভাপতি জুনেল আহমদ এবং সাধারণ সম্পাদক মীর আজিম ফেরদৌস জয় তাদের হাতে কমিটি হস্তান্তর করেন। রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য খেলাধুলায় ফেরাতে নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করবে নতুন কমিটি -এমন প্রত্যাশা ব্যক্ত করেন কমিটির দায়ীত্বপ্রাপ্তরা। ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফাইজা চৌধুরী, যুগ্ম সম্পাদক সাদমান সাকিব তাজওয়ার সামী, সাংগঠনিক সম্পাদক ফাহিম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম ও এনায়েত আলি হাবিব, অর্থ সম্পাদক মারুফ আহমেদ নাহিদ,সহ অর্থ সম্পাদক আবিদ চৌধুরী ও মোস্তাফিজুর রহমান শুভ, দফতর সম্পাদক আজহারুল ইসলাম প্লাবন, সহ দফতর সম্পাদক তাসনিম শাহরিয়ার, জনসংযোগ সম্পাদক ইফফাদুর রোহান, বার্তা সম্পাদক মোঃ মনসুরুজ্জামান শেখ ইমন, সহ বার্তা সম্পাদক রাজন তালুকদার, সদস্য সচিব জুবায়ের আহমেদ, আব্দুল্লাহ আল হাদি মাহদি, কিশোওর নওশিন, নির্বাহি সদস্য সানজানা তালুকদার, ওয়াহিদা খানম, সানজিদুল করিম অথৈ, নিয়াজুর নাকিব, মিলন তালুকদার।
ব্রেকিং নিউজ
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্রাজিলের সাথে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক জোরদার চান হুমায়ুন কবির
- আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত




