মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর শহরের পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ ৫ টি দোকান পুড়ে গিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (ডিসেম্বর-২৩) রাত ৯টায় শহরের পুরান বাজারের করাচি বিড়ি সড়কের সুমন মাইক সার্ভিস নামে একটি দোকান থেকে এই আগুন সূত্রপাত হয়ে আশ-পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ব্যাবসায়ী, বনিক সমিতির কর্মকর্তাদের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খবর পেয়ে মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ এবং চেম্বার অফ কমার্সের সভাপতি হাফিজুর রহমান জাচ্চু খান ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজে সরাসরি সহায়তা করেন।

আগুনের ঘটনায় খোকন ফকির, মহিদ খলিফা,ছত্তর আকন নামে তিন ব্যাবসায়ীর লেপ তোষকের দোকান ও আশরাফ নামক এক ব্যাক্তির সুমন মাইক সার্ভিস, সেরজন হাং নামে এক ব্যক্তির সেনেটারীর দোকানের আংশিক সহ পাশে অবস্হিত মুক্তনগর মাদ্রসার দুটি রুম পুরে গিয়েছে।

মাদারীপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভুইয়া জানান, এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫ টি দোকানে প্রায় দুই কোটির অধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে সুমন মাইক সার্ভিসের বন্ধ দোকানে শর্ট সার্কিট হতেই এই আগুনের সুত্রপাত হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, আগুন লাগার কথা শুনে মাদারীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেবানোর চেস্টা করেন অবস্থার বেগতিক দেখে রাজৈর ফায়ার সার্ভিস ও শরিয়তপুর ফায়ার সার্ভিস কে আসতে বলা হয়। তবে তাদের পৌঁছানোর আগেই আগুন সম্পুর্ন ভাবে নেভানো সম্ভব হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version