কুষ্টিয়া সদর উপজেলায় এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম সবুজ হাসান (১৯)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার চরমিলপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।

সদর থানার পরিদর্শক সাব্বিরুল আলম হতে জানা যায়, বুধবার সকালে চরমিলাপাড়া শ্মশান এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করে খুনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। পুলিশ এখনও কাউকে আটক করেনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version