শুক্রবার, অক্টোবর ৯

সান্টা ক্লজের অস্তিত্ব নেই- শিশুদের কাছে ইতালির সিসিলির এক রোমান ক্যাথলিক চার্চের বিশপের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন তাদের অভিভাবক।

পরে এই ঘটনায় ক্ষমা প্রার্থনা করে বিবৃতি দেয় চার্চটি। গত সপ্তাহে এক ধর্মীয় সভায় বিশপ অ্যান্টনিও স্ট্যাগলিয়ানো এমন মন্তব্য করেন।

ওই বিশপ আরও বলেন, ‘সান্টার লাল পোশাক নির্ধারণ করা হয়েছে কোকাকোলার প্রচারণার জন্য। বড়দিনের উদ্দেশ্য ভোগেই নিহিত।’তার এমন বক্তব্যে চার্চের হয়ে সবার কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দেন নোটোর যোগাযোগ পরিচালক, রেভ আলেসান্দ্রো পাওলিনো।

তিনি বলেন, বিশপ বড়দিনে সান্টা নিকোলাসের গরীবদের উপহার দেয়ার যে আসল তাৎপর্য তা তুলে ধরতে গিয়ে এই বক্তব্য করেন। বড়দিনে উৎপাদন এবং ভোগের জন্য কম বরং বিনিময়ের জন্য বেশি উপহার রাখার মাধ্যমে বৃদ্ধ থেকে তরুণ সকলে দৃষ্টান্ত উপস্থাপন করতে পারে বলে উল্লেখ করেন বিবৃতিতে।

লা রিপাবলিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে বিশপ স্ট্যাগলিয়ানো বলেন, তিনি শিশুদের সান্টার অস্তিত্ব নেই তা বলেননি, বরং যা নেই কিংবা আছে তার বাস্তব পার্থক্য সকলের বোঝা দরকার বলে জানায়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version