মাত্র ‘একশ’গ্রাম ওজনের একটি সাবানের দাম শুনে সবাই অবাক হয়ে যাবেন। সাবানের দাম ৪০, ৫০ বা খুব বেশি হলে ৩শত টাকা সাবানের কথা শুনেছেন? কখনও কি শুনেছেন, একটি সাবানের দাম ২ লাখ টাকার বেশি? এই সাবান পাওয়া যায় লেবাননের ত্রিপোলিতে।

ওই মহামূল্যবান সাবানটি তৈরি করে থাকে লেবাননের একটি পরিবার। সাবানটির নাম খান আল সাবুন। ত্বকের প্রসাধনী, বিলাস বহুল সাবান, এবং সুগন্ধিও তৈরি করে বাদার হাসেনের পরিবার। কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে প্রথমবারের মত তৈরি করা হয়েছে খান আল সাবুন।

হাসানের পরিবারের দাবি, তাদের তৈরি সাবানে ২৪ ক্যারাটের ১৭ গ্রাম সোনার গুড়া, তিন গ্রাম হীরের গুড়া, অর্গানিক মধু, খেজুর ইত্যাদি থাকে। সাবান তৈরি করতে ৬ মাস সময় লাগে। এই সাবান শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহির বিশেষ দোকানে পাওয়া যায়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version