রাজশাহীর সাবেক ছাত্রলীগ নেতা শাহীন হত্যা মামলায় ৯ আসামির ফাঁসি ও ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ দুপুরে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইলিয়াস হোসেন এ রায় দেন। আসামিদের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এক কাউন্সিলরও রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন। শিক্ষানবিশ আইনজীবী শাহিন রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরের দিন মহানগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version