বাবুল হোসেন: ‘‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূিচর মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় উদ্যোগে ০৯ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল-১১.০০ ঘটিকায় র্যালী, মানববন্ধন ও ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালি কালাই-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে কালাই-বগুড়া মহাসড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে কালাই উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, মহিলা ভাইস-চেয়ারম্যান সাবানা আক্তার, উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান, কালাই থানা অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আমিনুল ইসলাম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা মুনীশ চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর মন্ডল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও মহিলা আ’লীগ সভানেত্রী মিসেস রত্না রশিদ প্রমুখ। বক্তারা বলেন, বেগম রোকেয়া মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নারীমুক্তির জন্য লড়াই করেছেন। নারীর অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার জীবন অনুসরণীয়। তাই বেগম রোকেয়ার চেতনাকে ধারণ করে নারীমুক্তির তথা সমাজ পরিবর্তনের লড়াইকে বেগবান করার আহ্বান জানান বক্তারা। উক্ত অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি ও সভাপতি মহোদয়।
ব্রেকিং নিউজ
- সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ
- কেন্দুয়ার মাসকা হাওরে মাছ ধরতে যাওয়াই কাল হলো এনামুলের
- পাহাড়ের মানুষ সবার আগে- আবেগাপ্লুত ডেপুটি স্পিকারের উন্নয়ন বার্তা
- নেত্রকোনায় প্রতিবাদী মিছিল: জমিয়তের সমাবেশ থেকে হুঁশিয়ারি
- নেত্রকোনার মদন ও দুর্গাপুরে ইয়াবাসহ ২ কারবারি
- কাজের মান নিয়ে কোনো আপস নয়, ঠিকাদারদের হুঁশিয়ারি দিলেন ডেপুটি স্পিকার
- পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার ও ৩ মাদকসেবীর সাজা
- ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: খালিয়াজুরীতে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা



