শনিবার, অক্টোবর ১৭

করোনা আক্রান্ত এক কর্মকর্তার সংস্পর্শে আসায় আইসোলেশনে গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। গতকাল মঙ্গলবার করোনা আক্রান্ত ওই কর্মকর্তার সংস্পর্শে আসেন তিনি। এরপরই তিনি আইসোলেশনে চলে যান।

কূটনৈতিক বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে আজ এই খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। তিনি আগামী কয়েক দিন আইসোলেশনে থাকবেন বলে খবরে বরা হয়েছে।

মহাসচিব আইসোলেশনে থাকায় আগামী কয়েকদিনের নির্ধারিত অনুষ্ঠিতব্য বৈঠক ও কর্মসূচিও বাতিল করা হয়েছে। বুধবার নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ প্রেস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আন্তেনিও গুতেরেসের। কিন্তু আইসোলেশনে থাকায় তিনি সেখানে অংশ নিতে পারবেন না।
এছাড়াও বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তার। সেখানেও তার অনুপস্থিতি অনেকটা নিশ্চিত।

এদিকে আন্তেনিও গুতেরেসের শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি জানিয়েছেন, করোনা টিকার উভয় ডোজ আগেই নিয়েছিলেন গুতেরেস। মাত্র কয়েকদিন আগে টিকার বুস্টার ডোজ নিয়েছেন তিনি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version