বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষের দৃষ্টি ভিন্নখাতে নিতে নতুন নতুন নাটক করছে সরকার। ডা. মুরাদ হাসান তার সর্বশেষ দৃষ্টান্ত।

মঙ্গলবার সকালে এক সংবাদ ব্রিফিয়ে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, শুধু পদত্যাগ নয়, তাকে (মুরাদ হাসান) গ্রেপ্তার করতে হবে, তার বিচার করতে হবে। উনি (প্রধানমন্ত্রী) নির্দেশে দিয়েছেন, আমরা দেখি সে পদত্যাগ করছেন কি না। এখন এর বেশি কিছু বলতে চাই না।

রিজভী আরও বলেন, আমি মনে করি, এই ধরনের ব্যক্তির রাজনীতি করার অযোগ্য। সে যে কুরুচিপূর্ণ অশ্রাব্য কথা বলেছেন সে রাজনীতি করার অযোগ্য। তাকে দলের সকল পর্যায়ের তার যে পদ বা অবস্থান তা থেকে তাকে সরিয়ে দিতে হবে। শুধু মন্ত্রিপরিষদ থেকে নয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version