প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৈত্রী বা বন্ধুত্ব দিবস উপলক্ষে এক টুইট বার্তায় তিনি বলেন, আজ ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস পালন করছে। আমরা যৌথভাবে আমাদের ৫০ বছরের বন্ধুত্বকে স্মরণ করি এবং উদযাপন করছি। আমাদের সম্পর্ককে আরও প্রসারিত ও গভীর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি উন্মুখ। ৬ই ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক মৈত্রী দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত। তারাই বিশ্বের দ্বিতীয় দেশ যারা বাংলার স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। সে জন্যই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর নানা আয়োজন করে থাকে উভয় দেশ। চলতি বছরে ঢাকা ও দিল্লির পাশাপাশি ১৬টি দেশে যৌথ আয়োজনে মৈত্রী দিবস উদযাপিত হচ্ছে।
ব্রেকিং নিউজ
- অপরাধের মূল হোতাদের ধরতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
- বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
- উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
- ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতে আইসিজের রায়ের অপেক্ষায় বাংলাদেশ : শামা ওবায়েদ
- পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
- জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য ও জ্বালানি খাতে সম্পর্ক জোরদারের উদ্যোগ


