নারী বিদ্বেষী, বিকৃত ও যৌন হয়রানিমূলক বক্তব্য দিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান শপথ ভঙ্গ করেছেন বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ব্যারিস্টার কাজল বলেন, তথ্য প্রতিমন্ত্রী নিঃশর্ত ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘মন্ত্রী হিসেবে ডা. মুরাদ যে সাংবিধানিক শপথ গ্রহণ করেছেন, তিনি ক্রমাগতভাবে তার নানাবিধ মন্তব্য/কর্মকাণ্ডের মাধ্যমে তা ভঙ্গ করে চলেছেন। জাতি হিসেবে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রতিমন্ত্রীর মতো একটি দায়িত্বশীল পদে থেকে তার এসব অযাচিত মন্তব্য জাতি হিসেবে আমাদের কলঙ্কিত করেছে।’ব্যারিস্টার কাজল বলেন, ‘ মুরাদ হাসান বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে লাগামহীনভাবে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেই চলেছেন। তার এ ধরনের বক্তব্য দেশের নাগরিকের জন্য বিশেষ করে নারীর প্রতি বিদ্বেষমূলক চরম অবমাননাকর। তিনি অশ্লীল ও কুরুচিপূর্ণ যে মন্তব্য করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।’
ব্রেকিং নিউজ
- আজ মহাসপ্তমী তিথি হলেও আগামীকাল মহাসপ্তমী বিহিত পূজা
- বিশ্ব মঞ্চে মৌলভীবাজারের কন্যা ইংল্যান্ড নারী কাবাডি দলের নেতৃত্বে
- বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ রোমন
- বরগুনার তালতলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
- মাদকমুক্ত সমাজ গড়তে ঈশ্বরগঞ্জে আনসার-ভিডিপির প্রচারণা
- চাকরির টোপে রাশিয়া, ইউক্রেন যুদ্ধে ‘কামানের সামনে’ ২০ বাংলাদেশির মৃত্যু!
- ভারতে কি শুরু হচ্ছে ‘এক দফা’ আন্দোলন, চাপে পড়ছেন মোদি?
- ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির তথ্য, ফাঁস হয়েছে ১৭ হাজারের বেশি লগইন তথ্য


