সিলেটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড পাশাপাশি ২০,০০০ (বিশহাজার টাকা) জরিমানা অর্থদন্ডের রায় দিয়েছেন আদালত। ৬ই ডিসেম্বর সোমবার দুপুর ১টার দিকে সিলেট জেলা দায়রা জজ অতিরিক্ত ৩য় আদালতের বিচারক মিজানুর রহমান ভুইয়া এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত কর্মকর্তা সৈয়দ আনোয়ারুল ইসলাম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৯শে এপ্রিল সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ২নং বিরশ্রী ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের মৃত ইলিয়াস আলী এর ছেলে মোঃ আব্দুল হান্নান উরফে হানই এর বসত ঘরে গোপন খবর পেয়ে জকিগঞ্জ থানার এস আই গৌতম সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৮৫ বোতল নিষিদ্ধ জেনোসিডিলসহ আব্দুল হান্নান উরফে হানই কে গ্রেফতার করা হয়। ঐ সময় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে আদালতের এডিশন্যাল পাবলিক প্রসিকিউটর জসীম উদ্দীন বলেন, মাদকের এই মামলায় একমাত্র আসামি যাবজ্জীবন পাশাপাশি ২০,০০০ টাকা জরিমানা দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে মাদক বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version