মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী টলি উল্টে মোঃ রুবেল আকন-(২৫) নামে একজন টলির মালিক নিহত হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালকিনি থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন।

আজ বৃহস্পতিবার (ডিসেম্বর-২) সন্ধ্যায় কালকিনি উপজেলার বড় ব্রীজ নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।নিহত রুবেল আকন কালকিনি পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের আয়নাল আকনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের একটি টলির মালিক রুবেল আকন তার নিজের টলিতে করে বালু নিয়ে কালকিনি থেকে শিকারমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। টলি নিয়ে কালকিনি বড় ব্রীজের পূর্বপারে গেলে টলি উল্টে যায়। এসময় মালিক রুবেল টলির নিচে পরে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

এ ব্যাপারে শিকারমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক বলেন, বালুবাহী টলি উল্টে রুবেল আকন মাড়া গেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version