সারা দেশের মধ্যে তৃতীয় লিংগের হিজড়া সম্প্রদায় থেকে নজরুল ইসলাম ঋতু প্রথম ইউপি চেয়াম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানালেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হবার পর গতকাল সকালে ঋতু কালীগঞ্জ থানাতে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময়ে কালীগঞ্জ থানার এসআই অশিকুজ্জামান ও অন্যান্য পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের সন্তান নজরুল ইসলাম ঋতু বাংলাদেশের মধ্যে প্রথম নির্বাচিত ট্রান্সজেন্ডার ইউপি চেয়ারম্যান। এবারের নির্বাচনে উপজেলার ১১ টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ঋতু সর্বচ্চো ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার এই অভাবনীয় সফলতার জন্য কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
ব্রেকিং নিউজ
- দুর্গোৎসবের মহাসপ্তমী আজ
- মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়ায় বাংলাদেশে ডিজিটাল সুবিধা বিস্তৃত হচ্ছে
- চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি
- কৃষিজমির টপসয়েল রক্ষায় নতুন উদ্যোগ : খাল খননের মাটি যাবে বৈধ ইটভাটায়
- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রী
- মাদক ছেড়ে স্কাউটিং করি, সবাই মিলে দেশ গড়ি’ এই প্রতিপাদ্য ডিমলায় ১৩ তম স্কাউট সমাবেশ
- কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- দুর্গম চরের শিশুদের শিক্ষা উপকরণ দিল কুড়িগ্রাম চর উন্নয়ন পরিষদ


