১৯ নভেম্বর হয়ে গেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। বছরের শেষ সূর্যগ্রহণ এ সপ্তাহেই। আগামী ৪ ডিসেম্বর শেষ সূর্যগ্রহণ হবে। এ পূর্ণ সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যার দিন শনিবার। সূর্য ও পৃথিবীর মধ্যে যখন চাঁদ চলে আসে এবং সূর্যকে ঢেকে ফেলে তখন সূর্যের অন্ধকার দিকটি পৃথিবীর দিকে আসে।
ভারতীয় উপমহাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না। তবে ৪ ডিসেম্বর লাইভ দেখা যাবে এ গ্রহণ। এদিকে অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে স্পষ্ট দেখা যাবে। সূর্যগ্রহণকে এমনিতেই জ্যোতিষমতে অশুভ বলে মনে করা হয়। তাই এ সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।
কিছু পরামর্শ
সূর্যগ্রহণ দেখার সময় যথাযথ চোখের সুরক্ষা নিতে হবে। কারণ দীর্ঘ সময় ধরে খালি চোখে সূর্যের দিকে তাকালে তাতে চোখের ক্ষতি করতে পারে। গ্রহণ দেখার জন্য লেন্সে একটি বিশেষ সৌর ফিল্টার প্রয়োজন। সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। পানিতে সূর্যের প্রতিফলনের দিকে তাকাবেন না। গ্রহণ দেখার জন্য সাধারণ সানগ্লাস ব্যবহার করবেন না।
ব্রেকিং নিউজ
- ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া, ২৭ নভেম্বর মঞ্চ মাতাবেন ‘বিলিওনেরা’ গায়িকা
- বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ
- মদনের হাওরে জলবায়ু মোকাবিলায় কৃষকের ভরসা ‘এগ্রোইকোলজি’
- বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী
- বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম
- আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি কে টমাস
- দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১১০৯
- রোজার আগে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার


