লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী সহিংসতায় সাজ্জাদুর রহমান সজিব নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রবিবার বিকাল ৫টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে বিকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয় সজিব।

নিহত সজিব রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও একই ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত. আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ইছাপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে সিলমারাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগ নেতা সজিবের মাথায় চাপাতি ও লাঠির আঘাতে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রায়হান মাহমুদ রুপক তাকে মৃত ঘোষণা করেন। সজিবের মাথায় গুরুতর আঘাত লাগায় রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত চলছে।

এদিকে, একই উপজেলার নির্বাচনী এলাকা পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৪০ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এমসয় এলজি, পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version