কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ(সৌদি আরব) কর্তৃক ২০২১-২০২২ সালের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্টান গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদিআরবের এক অভিজাত হোটেলে অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমডি আব্দুল্লাহর সঞ্চালনায় এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা সামাজিক সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক এনাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি জেদ্দার পরিচালক নুরুল আমিন, ৪ নং সাতবাক ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নূর আহমদ, কানাইঘাট ঐক্য পরিষদের অর্থ সচিব জাকারিয়া আহমদ,৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ।
অভিষেক অনুষ্টানে বক্তারা বলেন, কানাইঘাট হচ্ছে আলেম উলামা অধ্যুষিত একটি এলাকা। এখানকার মানুষ অত্যন্ত সামাজিক পরায়ন। পৃথিবীর যে প্রান্তে কানাইঘাটী থাকুক না কেন সবাই কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে থাকেন। কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ ( সৌদিআরব) ও এর ব্যতিক্রম নয়।এ সংগঠন প্রবাসীর স্বার্থ সংশ্লিষ্টসহ কানাইঘাটের উন্নয়নে সাধ্যমত অবদান রাখছে।
অনুষ্টানে আরও বক্তব্য রাখেন আবুল মন্নান শামীম, মাওলানা আব্দুল হোসেন, সাহাব উদ্দিন প্রমূখ।
ব্রেকিং নিউজ
- ‘অপরাধী যেই হোক, কোনো ছাড় নেই’- নেত্রকোনার পুলিশ সুপার
- রাজশাহীর বাহক, নেত্রকোনার ডিলার: হেরোইনসহ আন্তঃজেলা মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- নেবি’র স্থায়ী ক্যাম্পাসে ১ম একাডেমিক আয়োজন: ২০২৪-এর গণ-অভ্যুত্থান পুনর্মূল্যায়ন
- কেন্দুয়ায় প্রজনন স্বাস্থ্য ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
- দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে
- সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট



