ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় ১০ জনকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কারাদেশ দেয়া হয়।
রবিবার দুপুরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাময়িক বহিষ্কার হওয়া নেতারা হলেন, ঘাঘড়া ইউনিয়নের মোঃ মাজহারুল ইসলাম, জারিয়া ইউনিয়নের মোঃ ইউনুস আলী মন্ডল, মোঃ আমিনুল ইসলাম মন্ডল, আগিয়া ইউনিয়নের ছানোয়ার হোসেন চৌধুরী, বিশকাকুনী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, খলিশাউড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, গোহালাকান্দা ইউনিয়নের মোঃ আনোয়ার হোসেন, হাসনাত জামান খোকন, বৈরাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান তালুকদার ও মোঃ সাজ্জাত হোসেন।

জানা যায়, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নেত্রকোনা জেলার তিন উপজেলা পূর্বধলা, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরশাদ হোসেন মালু আরো জানান, সাময়িকভাবে বহিষ্কার করা ওই নেতাদেরকে নির্বাচনে অংশ না নিয়ে দলীয় প্রার্থীর হয়ে কাজ করতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত না মেনে তারা সরাসরি নির্বাচনে প্রার্থী হয়েছেন, আবার অনেকেই বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিচ্ছেন। এজন্য তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবরে পত্র প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version