তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আপন চাচাতো ভাই বোনের মরদেহ উদ্বার করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) বিকেলে সদর ইউনিয়নের বীরনগর গ্রামের একটি খাল থেকে ডুবন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্বার করে সুুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী।

উদ্ধারকৃত শিশু ২ জন হলো আরমান হোসেন রুমান (৫) বীর নগর গ্রামের আশিকনুরের ছেলে ও একই সাথে চাচাতো বোন ইসরাত জাহান ইমমা (৬) বীরনগর গ্রামের ইউপি সদস্য বাবুল মিয়ার কন্যা।

উদ্ধারকৃতদের অভিবাবক ইউপি সদস্য বাবুল মিয়া জানান, আরমান ও ইসরাত জাহানে রোববার বিকালে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা শেষে আর বাড়ি ফিরে নি। অনেক খোঁজাখুজির পর বীরনগর গ্রামের খালে সন্দেহবশত সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।

এবিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ ঘটনায় তাহিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version