স্টাফ রিপোর্টার : নারীদের প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণার স্থাপন করা হয়েছে। সেইসাথে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দ্রুত সেবা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ ওয়েবসাইট www.digitalnetrokona.org নির্মাণ করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে সেবা কার্যক্রম নিশ্চিত করা যায় এই বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্ধোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আাব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সুহেল মাহমুদ, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার ও সহকারি কমিশনার (ভূমি) মো. খবিরুল আহসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা, সদর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফারহানা ইসলাম নোভা প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version